প্রধান সূচি

পিরোজপুরে ভোক্তা অধিকার রক্ষায় অভিযান

ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ : দোকানিদের জরিমানা

পিরোজপুর জেলার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে গঠিত বিশেষ টাস্কফোর্স মঙ্গলবার পৌর শহরে বাজার মনিটরিং অভিযান চালিয়েছে। অভিযানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে এবং অপরাধী দোকানিদের জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত থেকে অভিযান কার্যক্রম পরিচালনা করেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. মুকিত হাসান খান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সোবাহান, জাতীয় ভোক্তা অধিকার পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশিস রায় ও ছাত্র প্রতিনিধি মনজুরুল ইসলাম প্রমুখ।
টাস্কফোর্স টিম মাছ-মাংস, মুরগি-ডিম, তরি-তরকারি, মুদি দোকান এবং ফুচকা দোকান পরিদর্শন করে। এই অভিযানে একটি ফুচকা দোকানে ভেজাল টক এবং একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। এসময় সংশ্লিষ্ট দোকানিদের জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায় যে অনেক দোকানি জনগণের জন্য নির্ধারিত হাঁটার জায়গা অবৈধভাবে দখল করে দোকানের আয়তন বাড়িয়েছেন। এসব অবৈধ দখল উচ্ছেদ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. মুকিত হাসান খান জানান, ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান জনসাধারণের স্বার্থে করা হচ্ছে। এ ধরণের অভিযান অব্যাহত রেখে ভোক্তাদের নিরাপদ ও মানসম্পন্ন পণ্য পাওয়ার সুব্যবস্থার জন্য প্রশাসন সব সময় সচেষ্ট থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial