Tuesday, November 5th, 2024
পিরোজপুরে ভোক্তা অধিকার রক্ষায় অভিযান
ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ : দোকানিদের জরিমানা
পিরোজপুর জেলার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে গঠিত বিশেষ টাস্কফোর্স মঙ্গলবার পৌর শহরে বাজার মনিটরিং অভিযান চালিয়েছে। অভিযানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে এবং অপরাধী দোকানিদের জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত থেকে অভিযান কার্যক্রম পরিচালনা করেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. মুকিত হাসান খান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সোবাহান, জাতীয় ভোক্তা অধিকার পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশিস রায় ও ছাত্র প্রতিনিধি মনজুরুল ইসলাম প্রমুখ। টাস্কফোর্স টিম মাছ-মাংস, মুরগি-ডিম, তরি-তরকারি, মুদি দোকান এবং ফুচকা দোকান পরিদর্শনবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে দিনে দুপুরে বৃদ্ধ মহিলাকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট
পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সুটিয়াকাঠী গ্রামে দিনে দুপুরে শিক্ষক দম্পত্তির বাসায় ঢুকে শেফালি বেগম (৭২) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে সুটিয়াকাঠি গ্রামের ৭নং ওয়ার্ডে শিক্ষক মো. এনামুল হক মিলনের বাসায় এ লুটের ঘটনা ঘটে। এসময় ওই শিক্ষক দম্পত্তি বাসায় ছিল না। শেফালী বেগম এনামুল হক মিলনের মা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এনামুল হক মিলনের স্ত্রী রুবিনা রহমান শ্রাবনী বলেন, ঘটনার সময় আমরা স্কুলে ছিলাম। আমার ছেলে তাহজিদ (১০) মাদ্রাসায় পড়ে। সে দুপুরে মাদ্রাসা থেকে এসেবিস্তারিত পড়ুন
