প্রধান সূচি

ভান্ডারিয়ায় কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরের ভান্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের ভূবনেশ্বর (ঘোষের) খালের পানির প্রবাহ ফেরাতে কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ৯টায় ৭নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় স্বেচ্ছাসেবক, শ্রমিকদের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্বেচ্ছাসেবকসহ নানা শেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, অতিরিক্ত কৃষি অফিসার মো. রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম আফিসার সুবাস জয়ধর, জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলি খাতুনসহ উনিয়ন পরিষদের পরিষদের ইউপি সদস্যবৃন্দ।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা খালে নেমে শ্রমিক ও স্বেচ্ছাসেবকদের সাথে কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা বলেন, কচুরিপানা সরাতে পারলে খালের পানি স্থানীয় লোকজন নানা কাজে ব্যবহার করতে পারবে।
শ্রমিকদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে খালের কচুরিপানা পরিষ্কার করা হবে বলেও তিনি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial