পিরোজপুর বশেমুরবিপ্রবি’র নতুন ভিসি ড. মো. শহিদুল ইসলাম
পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব¦বিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন ঢাকা বিশ্ব¦বিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। রাষ্ট্রপতি ও বিশ্ব¦বিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের অনুমোদনে আগামী ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম এর আগে ঢাকা বিশ্ব¦বিদ্যালয় গণিত বিভাগের ৩১তম বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব¦বিদ্যালয়, পিরোজপুর আইন ২০২২-এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ব¦বিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব¦বিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব¦বিদ্যালয়, পিরোজপুরের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, মনোবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ব¦বিদ্যালয়কে উপাচার্য পদ হতে অব্যাহতি প্রদান পূর্বক মূলপদে যোগদানের অনুমতি প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ব¦বিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ব¦বিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম গণিত বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক এবং ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জার্মানির গুটিনজেন বিশ্ব¦বিদ্যালয় থেকে ২০০২ সালে পিএইচ ডি ডিগ্রি লাভ করেন।
