প্রধান সূচি

Monday, October 28th, 2024

 

রাজপথে নামার আগে যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে : একে ফখরুদ্দিন খান রাজী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য মাওলানা একে ফখরুদ্দিন খান রাজী বলেছেন, রাষ্ট্রপতির থাকা না থাকা নিয়ে দেশে কোন সংকট সৃষ্টি করা যাবে না, এর সুষ্ঠু সমাধান দিতে হবে। রাজপথে নামার আগে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগনের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী ও মাসুদ সাঈদীসহ পিরোজপুরের ৩টি আসনেই জামায়াতে ইসলামী নির্বাচন করবে। আজ সোমবার বিকেলে পিরোজপুর জেলা জামায়াত ইসলামী আয়োজিত গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিরোজপুরবিস্তারিত পড়ুন


বশেমুরবিপ্রবিপি’র প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব¦বিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি) এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক  (সম্মান) প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। সোমবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর ড. মো. মুছা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন। সাইকোলজি বিভাগের প্রভাষক রিয়া রায়হান এবং গণিত বিভাগের প্রভাষক রুবিনা বেগম তানজিলার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বিশ্ব¦বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের পরিচয় পর্ব সম্পন্ন হয়।বিস্তারিত পড়ুন


পিরোজপুর বশেমুরবিপ্রবি’র নতুন ভিসি ড. মো. শহিদুল ইসলাম

পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব¦বিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন ঢাকা বিশ্ব¦বিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। রাষ্ট্রপতি ও বিশ্ব¦বিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের অনুমোদনে আগামী ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম এর আগে ঢাকা বিশ্ব¦বিদ্যালয় গণিত বিভাগের ৩১তম বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব¦বিদ্যালয়, পিরোজপুরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial