প্রধান সূচি

পিরোজপুরে নিরাপদ সড়ক দিবস পালিত

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিবাদ্যে পিরোজপুরে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে পিরোজপুর কালেক্টরেট স্কুলে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াজ মাহমুদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা আক্তার, পিরোজপুর ট্রাফিক বিভাগের টিআই সাইফুর রহমান চৌধুরী, ট্রাফিক সার্জেন্ট শায়লা শারমিন, টিটিসি পরিদর্শক মো মাসুদ রানা প্রমুখ।
এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনারোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে যেসব নিয়মকানুন মেনে চলতে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial