Tuesday, October 22nd, 2024
সাংবাদিক কর্মশালায় বক্তারা
তৃণমূল পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধ নিশ্চিত করতে হবে
বাংলাদেশে উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমবর্ধমানহারে বাড়ছে। সর্বশেষ বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে-২০২২ অনুযায়ী প্রতি চারজনে একজন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। আগে এটি ছিল প্রতি পাঁচজনে একজন। উচ্চ রক্তচাপের বিদ্যমান প্রকোপ কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে তৃণমূল পর্যায়ের সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন। একইসাথে নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করতে টেকসই অর্থায়ন জরুরি। মঙ্গলবার রাজধানীর বিএমএ ভবনে ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি এবং করণীয়’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব মতামত তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নিরাপদ সড়ক দিবস পালিত
‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিবাদ্যে পিরোজপুরে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে পিরোজপুর কালেক্টরেট স্কুলে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াজ মাহমুদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা আক্তার, পিরোজপুর ট্রাফিক বিভাগের টিআই সাইফুর রহমান চৌধুরী, ট্রাফিক সার্জেন্ট শায়লা শারমিন, টিটিসি পরিদর্শক মো মাসুদ রানা প্রমুখ। এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনারোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে যেসব নিয়মকানুন মেনে চলতে হবে সেগুলো সম্পর্কেবিস্তারিত পড়ুন
