প্রধান সূচি

পিরোজপুরে পুলিশ সুপারের বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন

পিরোজপুরের বিভিন্ন পূজা মন্ডপ ও প্রতিমা তৈরীর স্থান পরিদর্শন করেছেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। শনিবার দুপুরে শহরের আঁকড়াবাড়ি, কাঁলিবাড়ি, রাজারহাট ও পালপাড়া পূজা মন্ডপ এবং পালপাড়া এলাকার প্রতিমা তৈরীর স্থান পরিদর্শন করেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মুকিত হাসান খাঁন, সদর থানার ওসি আব্দুস সোবাহান, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক দোলা গুহসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজামন্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলায় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অন্য যে কোন সময়ের চেয়ে আমরা সতর্ক অবস্থায় আছি। ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়েছে। কেউ যদি কোন নাশকতা করার চেষ্টা করে তবে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে কোন রকম ছাড় দেয়া হবে না।
এ বছর পিরোজপুর জেলার ৭টি উপজেলায় ৪৫৮টি মন্দিরে দুর্গা পূজায় উদযাপনের প্রস্ততি চলছে। এর মধ্যে নাজিরপুর উপজেলায় ১১৯টি, সদর উপজেলায় ৬০টি, ভান্ডারিয়া উপজেলায় ৬০টি, নেছারাবাদ উপজেলায় ১০১টি, মঠবাড়িয়া উপজেলায় ৭০টি, কাউখালী উপজেলায় ২৫টি এবং ইন্দ্ররকানী উপজেলায় ২৩টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial