Saturday, October 5th, 2024
পিরোজপুরে পুলিশ সুপারের বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন
পিরোজপুরের বিভিন্ন পূজা মন্ডপ ও প্রতিমা তৈরীর স্থান পরিদর্শন করেছেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। শনিবার দুপুরে শহরের আঁকড়াবাড়ি, কাঁলিবাড়ি, রাজারহাট ও পালপাড়া পূজা মন্ডপ এবং পালপাড়া এলাকার প্রতিমা তৈরীর স্থান পরিদর্শন করেন তিনি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মুকিত হাসান খাঁন, সদর থানার ওসি আব্দুস সোবাহান, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক দোলা গুহসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূজামন্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলায় দুর্গা পূজাবিস্তারিত পড়ুন
পিরোজপুর থেকে নিখোঁজ কিশোরী বরিশাল থেকে উদ্ধার
পিরোজপুর থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে বরিশাল থেকে উদ্ধার করেছে পিরোজপুর পুলিশ। শনিবার উদ্ধারকৃত কিশোরীকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেছে। পুলিশ জানায়, পিরোজপুর সদর উপজেলার হোরের হাওলা এলাকার মো. শেখ তরিকুল ইসলাম রাজীব গত ৩ অক্টোবর তারিখে পিরোজপুর থানায় এসে জানায় যে, তার শ্যালক পিরোজপুর উপজেলার পোরগোলা গ্রামের বাসিন্ধা মো. আল আমিন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার রুমি (১৩) নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়ায় পুলিশের শরনাপন্ন হন এবং পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন জানান, অভিযোগের ভিত্তিতে ভিকটিমবিস্তারিত পড়ুন
দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবীতে পিরোজপুরে কমিউনিস্ট পার্টির সমাবেশ
দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা চালু, সিন্ডিকেট ব্যবস্থা ভাঙ্গাসহ জনজীবনে শান্তি ফিরিয়ে এনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবীতে সমাবেশ করেছে পিরোজপুর জেলা কমিউনিস্ট পার্টি। শনিবার শহরের টাউন ক্লাব সড়কে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. তপন বসুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন পান্না, অ্যাডভোকেট পরিতোষ সমাদ্দর, কৃষ্ণ লাল গুহ, স্বপন কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট বাহাদুর হোসেন, নুহু মিয়া প্রমুখ। এসময় বক্তারা বলেন, এক স্বৈরশাসককে বিতারিত করে আমরা অন্য কোন স্বৈরশাসককে নতুন করে দেখতে চাই না। তারা বলেন, ক্ষমতা নেয়ার ২ মাসের বেশি সময় অতিবাহিত হলেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য লাগামহীনবিস্তারিত পড়ুন
