পিরোজপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন র্যাব-৮ কর্মকর্তা
পিরোজপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল র্যাব-৮ এর সিও আরাফাত ইসলাম।
বুধবার পিরোজপুর সদর উপজেলার আখড়া বাড়ি মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় সভা করেন।
এসময় র্যাব-৮ এর সিও আরাফাত ইসলাম বলেন, আমরা আশা করি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আমরা অত্যন্ত আনন্দপূর্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় উজ্জীবিত হয়ে এবার দুর্গা উৎসব সুন্দরভাবে সম্পন্ন হবে।
পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন র্যাব-৮ পিরোজপুর জেলা কমান্ডার মো. মাসুদুর রহমান মনির, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুনীল চক্রবর্তী, সম্পাদক দোলা গুহসহ জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
