প্রধান সূচি

কাঁঠালিয়ায় ব্র্যাক শিক্ষা তরী উদ্বোধন

ঝালকাঠির কাঁঠালিয়ায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা তরীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের উপস্বাস্থ্য কেন্দ্র আউরা নদী ঘাটে এ তরীর উদ্ধোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়ক রিসান রেজা মো. সাহেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. দেলোয়ার হোসেন, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান, ব্র্যাক কর্মসূচি প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায়, অধ্যাপক মো. সাইদুর রহমান, প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সিনিয়র শিক্ষক সাবিনা ইয়াসমিন, ব্র্যাক কর্মসূচী সংগঠক মো. সোহেল মোল্লা ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ইসরাফিল তালুকদার শুভসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উদ্বোধন শেষে অতিথিরা বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ নামের তিনটি তরী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শুক্রবার ছুটির দিন ছাড়া ১৪ অক্টোবর পর্যন্ত তরীগুলো শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial