প্রধান সূচি

পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের কবি নজরুল সরকারি কলেজ শাখার কমিটি ঘোষণা

পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর কবি নজরুল সরকারি কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত এই কমিটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে।
সদ্য ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. পলাশ হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন জসিম উদ্দিন এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. আল মামুন। এছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন ই¯্রাফিল।
কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বেলাল আহম্মেদ (নিলয়), সাইফুল ইসলাম (প্রত্যয়), মো. আব্দুর রহিম, মিঠু আহম্মেদ, মনিরুল ইসলাম এবং জাহিদুল ইসলাম। এই নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উন্নয়ন এবং তাদের সার্বিক কল্যাণে পরামর্শ প্রদান করবেন।
নবগঠিত কমিটির সভাপতি মো. পলাশ হোসেন বলেন, আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের সেবা ও উন্নয়নের জন্য কাজ করা। শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় আমরা তাদের পাশে থাকব।
সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, এই কমিটি শিক্ষার্থীদের জন্য একটি আশ্রয়স্থল হিসেবে কাজ করবে, যেখানে তারা সহযোগিতা ও দিক নির্দেশনা পাবে। এই কমিটি পিরোজপুর জেলার শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে একটি মাইলফলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। নেতৃত্ব স্থ’ানীয় ব্যক্তিদের দিক নির্দেশনায় কমিটি ছাত্রদের স্বার্থে নানামুখী কার্যক্রম গ্রহণ করবে এবং একটি সুদৃঢ় শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রæতি নিয়ে কাজ করবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial