ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী
সেনাবাহিনীকে ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা সারা দেশে এ ক্ষমতা পাবেন।
এতে আরও বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিষ্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত¡াবধানে দায়িত্ব পালন করবেন।
Please follow and like us:
« পিরোজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব »
