Tuesday, September 17th, 2024
ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী
সেনাবাহিনীকে ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা সারা দেশে এ ক্ষমতা পাবেন। এতে আরও বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে ক্ষমতাপ্রাপ্তবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
পিরোজপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় জেলা প্রশাসক বলেন, পিরোজপুরে মাছ, তরিতরকারী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং করা হবে। জেলার সকল বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়মিত তদারকির জন্য বিদ্যালয়গুলোতে প্রেরণ করা হবে। জেলার বিভিন্ন উপজেলার খেলাধুলার মান উন্নয়নে এবং নিয়মিত খেলার আয়োজন করতে জেলা প্রশাসন উদ্যোগ গ্রহনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : ডিআইজি বরিশাল রেঞ্জ
বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে পারবে। এ লক্ষে পুলিশ বাহিনী সবধরনের ব্যবস্থা গ্রহন করতে বদ্ধ। ডিআইজি মঙ্গলবার ১১টায় পিরোজপুর পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন। পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার পদ মর্যাদার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মো. মোস্তাফিজুর রহমান,বিস্তারিত পড়ুন
