প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান।
এ সময় জেলা প্রশাসক বলেন, পিরোজপুরে মাছ, তরিতরকারী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং করা হবে। জেলার সকল বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়মিত তদারকির জন্য বিদ্যালয়গুলোতে প্রেরণ করা হবে। জেলার বিভিন্ন উপজেলার খেলাধুলার মান উন্নয়নে এবং নিয়মিত খেলার আয়োজন করতে জেলা প্রশাসন উদ্যোগ গ্রহন করবে। অবৈধভাবে দখলে রাখা সরকারী খাল এবং সরকারী সম্পদ উদ্ধারেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, মো. মনিরুজ্জামান নাসিম, ফসিউল ইসলাম বাচ্চু, জিয়াউল আহসান, এম এ রব্বানী ফিরোজ, প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সেলিম হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. আমিনুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial