পিরোজপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
পিরোজপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় নবাগত জেলা প্রশাসক মোহম্মদ আশরাফুল আলম খাঁনের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন নগাবত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন প্রমুখ।
Please follow and like us:
« গণতন্ত্র ও সঠিক নির্বাচন পেতে হলে আগে দেশে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে হবে : মোস্তফা জামাল হায়দার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চাকরিতে ১৫ বছরের বঞ্চনার প্রতিকার কমিটির প্রধান হলেন পিরোজপুরের কৃতি সন্তান সাবেক সচিব জাকির আহমেদ খান »
