পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় পিরোজপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় পিরোজপুরের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা হয়। এসময় পুলিশ সুপার বলেন, পিরোজপুরকে মাদক, সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চান।
পিরোজপুরের কোন থানা আক্রান্ত এবং কোন অস্ত্র লুট না হওয়ায় তিনি জেলাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এখানকার জনপ্রত্যাশা পূরণে সম্ভব সবকিছু করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, মো. মুনিরুজ্জামান নাসিম, এস এম পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সাংবাদিক খেলাফত হোসেন খসরু, রশিদ আল মুনান সুজন, শিরিনা আফরোজ, হাবিবুর রহমান, তামিম সরদার, অভিজিৎ মন্ডল প্রমুখ।
