পিরোজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে পিরোজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান এবং বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে এখানে বৃক্ষ মেলা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. সেলিম হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, বাগেরহাট সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা জিএম রফিক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম।
বৃক্ষ মেলায় ৫০ টি স্টলে ফলদ, বনজ ও ভেষজ এবং বিভিন্ন জাতের দেশী-বিদেশী ফুলের চারার সমারোহ ঘটানো হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেশের প্রতিটি নাগরিককে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়ে বলেন, বৃক্ষের উপকারিতা অসীম। ঝড়-ঝঞ্চা জলোচ্ছ¡াস অতিবৃষ্টি-অনাবৃষ্টির হাত থেকে বৃক্ষই আমাদের সুরক্ষা দেয়।
র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষজন অংশগ্রহণ করে। জেলা প্রশাসক বৃক্ষ মেলা উদ্বোধন করে বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।
