পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ ও পথসভা
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে শাহীদি মার্চ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় পিরোজপুর পুরাতন বাসষ্ট্যান্ডের বৈষম্যবিরোধী চত্বর থেকে শহীদী মার্চ শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। মিছিলে কয়েক’শ ছাত্র-ছাত্রী অংশ নেয় ও শ্লোগান দেয়।
পরে শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মুসাব্বির মাহমুদ সানি ও শাহরিয়ার আমীন সাগর, রেদওয়ানুল ইসলাম, আসমা আক্তার মিতু, লুলু আল মারজান প্রমুখ।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে ৭০ কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতির পরিচালক সঞ্জিব মন্ডল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে দুপ্রক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ »
