Thursday, September 5th, 2024
নাজিরপুরে দুপ্রক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউ.জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি রমেন্দ্রনাথ মন্ডলের বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ উঠেছে। শ্রীরামকাঠী ইউ.জে.কে মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির অভিভাবক সদস্য শাহীন মৃধা ও ছাত্র অভিভাবক মো. নাসির মল্লিক এ বিষয়ে উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে পৃথক ৫টি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক ও দুদক সভাপতি রমেন্দ্রনাথ মন্ডল শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্মারক নং-শা/১১/৩-৯/২০১১/২৫৬, তারিখঃ ০৬/০৬/২০১১ এর পরিপত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ ও পথসভা
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে শাহীদি মার্চ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় পিরোজপুর পুরাতন বাসষ্ট্যান্ডের বৈষম্যবিরোধী চত্বর থেকে শহীদী মার্চ শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। মিছিলে কয়েক’শ ছাত্র-ছাত্রী অংশ নেয় ও শ্লোগান দেয়। পরে শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মুসাব্বির মাহমুদ সানি ও শাহরিয়ার আমীন সাগর, রেদওয়ানুল ইসলাম, আসমা আক্তার মিতু, লুলু আল মারজান প্রমুখ।
স্বরূপকাঠীতে ৭০ কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতির পরিচালক সঞ্জিব মন্ডল
‘সঞ্চয় করুন ভবিৎষ্যত গড়ুন’ এমনি শ্লোগান দিয়ে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) গ্রাহকদের জমানো আনুমানিক ৭০ কোটি টাকার সঞ্চয় নিয়ে লাপাত্তা হয়েছে কুড়িয়ানা ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় লিমিটেডের পরিচালক সঞ্জিব মন্ডল। সমিতির ৪ হাজার গ্রাহকের ভবিৎষ্যৎ অন্ধকারে ফেলে দিয়ে অফিস গুটিয়ে উদাও হয়েছেন পরিচালক সঞ্জিব মন্ডল। টাকা ফেরৎ পেতে গ্রাহকরা বিভিন্ন জায়গায় অভিযোগ দিেেয় কোন ফল পাচ্ছেনা। সর্বশেষ তারা নিরুপায় হয়ে বুধবার সকালে স্থানীয় শতাধিক গ্রাহক সমিতি পরিচালক সঞ্জিব মন্ডলের তালাবদ্ধ বাড়ীতে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন। সেখানে বসে তারা তাদের জমানে আমানত ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। গ্রাহকরা জানান, অতি মুনাফার লোভেরবিস্তারিত পড়ুন
অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে : জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা
বরিশাল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা বলেছেন, জেলা প্রশাসন থেকে অস্ত্র ইস্যু হয়েছে। জেলা প্রশাসনের কাছে তথ্য আছে কতটি অস্ত্র জমা হয়েছে, কতটি হয়নি। যত অবৈধ অস্ত্র আছে অভিযান চালিয়ে সেসব অস্ত্র উদ্ধার করা হবে। আপনারা তথ্য দিবেন- এলাকায় কারা সন্ত্রাসী, কারা মাদক ব্যবসায়ী, কারা অস্ত্র ব্যবসায়ী। এখন যদি আপনারা তথ্য না দেন, তাহলে ওই অস্ত্র আপনাদের বুকে বিধবে। তবে তথ্য দেওয়ার বিষয়ে নিরপেক্ষ থাকবেন। আমরা দেশটাকে ক্লিন করতে চাই, আপনারা আমাদের সহযোগিতা করবেন। বৃহস্পতিবার দুপুরে শহরের সার্কিট হাউসে বাগেরহাট জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়কবিস্তারিত পড়ুন
শিক্ষকদের জোরপূর্বক অপসারণ, হেনস্থা করার প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন
সারাদেশে শিক্ষকদের জোরপূর্বক অপসারণ, হেনস্থা, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কানিমূলক বিবৃতি এবং মিথ্যাচারের প্রতিবাদে পিরোজপুরের কাউখলীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কাউখালীর এস.বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করে।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে
পিরোজপুরে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
পিরোজপুরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বাবর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেব সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানি, শাহরিয়ার আমীন সাগর, মুইন উদ্দীন, রেদওয়ানুল ইসলাম। সভায় অভিভাবকবৃন্দ গত ১৫ বছরে পিরোজপুরের শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন অনিয়মেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশনের কমিটি গঠিত
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশনের পিরোজপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ওয়াহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হাফিজুল ইসলাম। কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি মো. সোহেল রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম মিঠু। বুধবার পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
