প্রধান সূচি

আমার দেশ পত্রিকা প্রকাশের দাবীতে পিরোজপুরে পেশাজীবীদের মানববন্ধন

দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহামুদুর রহমান ও মিসেস মাহামুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী সরকারের দেওয়া মিথ্যা মামলার রায় বাতিল ও প্রেস খুলে দিয়ে পত্রিকা দ্রুত পত্রিকা প্রকাশের দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুরের সম্মিলিত পেশাজীবী পরিষদ।
শনিবার সকাল ১১টায় পিরোজপুর শহরের ক্লাব রোডে বিভিন্ন পেশার মানুষ নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর সম্মিলিত পেশাজীবী পরিষদের আহকায়ক এডভোকেট আবুল কালাম আকন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আমার দেশ প্রতিনিধি এডভোকেট রেজাউল ইসলাম শামীম, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হেসেন মাসুদ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial