প্রধান সূচি

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বৃক্ষ রোপন কর্মসূচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বুধবার দুপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে এ বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের প্রধান উপেদেষ্টা মুসাব্বির মাহামুদ সানি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের প্রধান সমন্বয়ক শাহরিয়ার আমিন সাগর, সমন্বয়ক রেদওয়ান উল ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial