প্রধান সূচি

Wednesday, August 14th, 2024

 

পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

ছাত্র জনতার গণঅভ্যুথানে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার বিচারের দাবীতে এবং ১৫ আগস্ট শেখ মুজিবের হত্যার দিনটিকে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচির কারণে সন্ত্রাসী কর্মকান্ডের শংকায় পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। বুধবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস সড়কে অবস্থান কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, শেখ সহিদুল্লাহ শহিদ, সরোয়ার হোসেন,বিস্তারিত পড়ুন


শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপ-পরিচালক আতাউর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ সংক্রান্ত অভিযোগ রুজু করেন। গত ৫ আগস্ট সাভারে গুলিবিদ্ধ নবম শ্রেণির শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি এ অভিযোগ দায়ের করেন। গুলিবিদ্ধ সিয়াম ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মামলায় অপর অভিযুক্তরা হলেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেকবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বৃক্ষ রোপন কর্মসূচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বুধবার দুপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে এ বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের প্রধান উপেদেষ্টা মুসাব্বির মাহামুদ সানি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের প্রধান সমন্বয়ক শাহরিয়ার আমিন সাগর, সমন্বয়ক রেদওয়ান উল ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial