প্রধান সূচি

পিরোজপুরে গ্রাফিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে গ্রাফিটি করে চলছেন। রং-তুলি দিয়ে তারা ফুটিয়ে তুলছেন ২৪’র আন্দোলনের শহীদদের নাম, ঘটনা প্রবাহ, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকাসহ সৌন্দর্য্যবর্ধনের জন্য নানান গ্রাফিটি।
রবিবার সকাল থেকে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, মহিলা কলেজ, পিরোজপুর সরকারী বালক বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষার্থীরা এ গ্রাফিটির কাজ করছেন। তারা তাদের নিজেদের অর্থে এ কাজ করে চলছেন।
রবিবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা গ্রাফিটির কাজ করছেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের প্রধান সমন্বয়ক সাগর, সমন্বয়ক মুসাব্বির মাহামুদ সানিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial