Sunday, August 11th, 2024
পিরোজপুরে গ্রাফিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে গ্রাফিটি করে চলছেন। রং-তুলি দিয়ে তারা ফুটিয়ে তুলছেন ২৪’র আন্দোলনের শহীদদের নাম, ঘটনা প্রবাহ, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকাসহ সৌন্দর্য্যবর্ধনের জন্য নানান গ্রাফিটি। রবিবার সকাল থেকে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, মহিলা কলেজ, পিরোজপুর সরকারী বালক বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষার্থীরা এ গ্রাফিটির কাজ করছেন। তারা তাদের নিজেদের অর্থে এ কাজ করে চলছেন। রবিবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা গ্রাফিটির কাজ করছেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের প্রধান সমন্বয়ক সাগর, সমন্বয়ক মুসাব্বির মাহামুদ সানিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দখলদারিত্ব-চাঁদাবাজি করলে পা ভেঙে দেবে সেনাবাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা
দখলদারিত্ব বা চাঁদাবাজি করলে তাদের পা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমি সেনাপ্রধানকে বলেছি, এমন করলে তাদের পা ভেঙে দিতে। আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল। আমার কানে এসব আসলে ভালো হবে না। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি কোনো রাজনীতিবিদ না যে, সকালে এক কথা বলব আর বিকেলে আরেক কথা বলব। আমি এখনও মন্ত্রণালয়ে যাইনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়। এটা সম্পূর্ণ আমার ঘাড়ে। আমি একটুবিস্তারিত পড়ুন
