মঠবাড়িয়ায় ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া পৌরসভা মিলনায়তনে সোমবার সকালে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান মিলন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল হক, পৌর সচিব হারুন-অর-রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, কমিশনার শফিকুর রহমান শফি, বণিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আহসান খোকা, ইপিআই কর্মকর্তা শামীম আহসান, কেন্দ্রীয় জামে মসজিদের ছানী ইমাম হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ।
Please follow and like us:
« কচুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা ॥ ডাক্তার সংকট চরমে »
