প্রধান সূচি

পিরোজপুরে সেনাবাহিনীর ক্যাম্পে যোগাযোগের নম্বর

সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আজ বুধবার দুপুরে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর থেকে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনী জানায়, যেকোনও নাশকতামূলক কর্মকান্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখিন হলে নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।
পিরোজপুরের সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগের নম্বর হলো- ০১৭৬৯০৭৮২৯৮ এবং ০১৭৬৯০৭৮৩০৮।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial