প্রধান সূচি

হাত-পা বাঁধা অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় তপন কুমার হালদার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পিরোজপুর সদর থানা পুলিশ তপনের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে। তপন কাথুলিয়া গ্রামের সতীরাদ্রনাথ হালদারের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল হাওলাদার জানান, তার ছেলে-মেয়েরা অন্যত্র চাকুরী করেন। স্ত্রী ছিল বরিশালে। ঘটনার দিন বাড়িতে তপন একাই ছিলেন। বৃহস্পতিবার অনেক বেলা পর্যন্ত তার কোন খোঁজ খবর না পেয়ে প্রতিবেশীরা তার ঘরে খোঁজ করতে যান। এ সময় ঘরের মধ্যে তাকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ রাতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার জানান, পূর্ব শত্রæতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘর থেকে কোন মালামাল খোয়া যাওয়ার ঘটনা ঘটেনি। ঘটনার বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। লাশের ময়না তদন্তের জন্য শুক্রবার জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial