Friday, August 2nd, 2024
স্বরূপকাঠীতে ছারছীনা শরীফের মরহুম পীর শাহ মো. মোহেবুল্লার ইছালে সওয়াব
ছারছীনা শরীফের মরহুম পীর শাহ মো. মোহেবুল্লার ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ বাদ দরবারের মাঠে স্থাপিত অস্থায়ী মঞ্চে ওই মাহফিল অনুষ্ঠিত হয়। বর্তমান পীর শাহ মুহাম্মদ আবু নসর নেছার উদ্দিন হোসাইনের সভাপতিত্বে ওই মাহফিলে বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রী মন্ত্রী মো. ফরিদুল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূর্নবাসন প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম এমপি, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক চীফ হুইপ আসম ফিরোজ, সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, স্বরূপকাঠিবিস্তারিত পড়ুন
হাত-পা বাঁধা অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার
পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় তপন কুমার হালদার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পিরোজপুর সদর থানা পুলিশ তপনের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে। তপন কাথুলিয়া গ্রামের সতীরাদ্রনাথ হালদারের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল হাওলাদার জানান, তার ছেলে-মেয়েরা অন্যত্র চাকুরী করেন। স্ত্রী ছিল বরিশালে। ঘটনার দিন বাড়িতে তপন একাই ছিলেন। বৃহস্পতিবার অনেক বেলা পর্যন্ত তার কোন খোঁজ খবর না পেয়ে প্রতিবেশীরা তার ঘরে খোঁজ করতে যান। এ সময়বিস্তারিত পড়ুন
