পিরোজপুরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম
পিরোজপুরে পূর্ব শত্রæতার জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জথম করেছে প্রতিপক্ষরা শুক্রবার রাত ১০টার দিকে পিরোজপুর পৌর শহরের কালিবাড়ি সড়কে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত ব্যবসায়ী শাহারুল শেখকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত ব্যবসায়ী শাহারুল শেখ (৫২) পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার লাওড়ি গ্রামের মৃত তৈয়ব আলী শেখের ওছলে। সে পিরোজপুর শহরের সদর রোডে ফলের ব্যবসা করতো।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী শাহারুল শেখ জানান, তার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার বাড়ীর এলাকার লোকজনের সাথে বিরোধ চলছিল। তারা কয়েকদিন ধরে নানাভাবে হুমকি ও টাকা চেয়ে হয়রানী করে আসছিল। শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় যাবার পথে কালিবাড়ি সড়কে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে বেশ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা তার মাথায়, দুই হাত ও পা’সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে তিনি ডাক-চিৎকার দিলে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহিতোষ দাস জানান, হামলায় আহত ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ হয়েছে। অবস্থা গুরুত্বর হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম জানান, আহত ব্যবসায়ীরে দেয়া তথ্য মতে হামলাকারীদের আটকের চেষ্টা করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রæতার জেরেই এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
