প্রধান সূচি

পিরোজপুরে ছিন্নমূল শিশুদের নিয়ে ফলাহার অনুষ্ঠিত

পিরোজপুরে ছিন্নমূল শিশুদের নিয়ে ফলাহার অনিুষ্ঠিত হয়েছে। এপেক্স ক্লাব, এইচডিটি এবং বাবুই এর পিরোজপুরের যৌথ আয়োজনে শুক্রবার বিকেলে পিরোজপুর এপেক্স ক্লাব মিলনায়তনে শতাধিক ছিন্নমূল শিশু ও অভিভাবকদের নিয়ে মধুমাসের রসালো ফল দিয়ে ফলাহার অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা ব্যবসায়ী সিমিতর সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, বিশেষ অতিথি ছিলেন এপেক্স ক্লাবের লাইফ মেম্বর ও এপেক্স নৈশ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন,।
এপেক্স ক্লাব অব পিরোজপুরের সভাপতি আবু সাঈদ নাঈমের সভাপতিত্বে এবং বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমানের পরিচালনায় ও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মানবিক পিরোজপুরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, এইচডিটির সদস্য মশিউরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে ফল নিয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও বিভিন্ন মৌসুমী ফল বিতরণ করা হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial