‘স্বপ্ন জয়ী মা’ সম্মাননা পাওয়ায় কাজী রুহিয়া বেগম হাসিকে সংবর্ধনা
বিশ্ব মা দিবস উপলক্ষে ১১জন গর্ভধারিণী মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা প্রদান করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগের মধ্যে একমাত্র কাজী রুহিয়া হাসিকে এ সম্মানায় প্রদান করা হয়।
‘স্বপ্ন জয়ী মা’ সম্মাননা পাওয়ায় কাজী রুহিয়া বেগম হাসিকে জাতীয় মানবাধিকার ইউনিটি ও লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজন সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় পিরোজপুর শহরের একটি অভিজাত হোটেল নায়োরীতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা এডভোকেট চন্ডিচরণ পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এডভোকেট সরদার ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ রায় চৌধুরী, সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম।
বক্তব্য রাখেন, সাংবাদিক জিয়াউল আহসান, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, সাবেক পৌর কাউন্সিলর নাসিমা বেগম, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক শিকদার চান, যুবীৈগ নেতা জিয়াউল আহসান জিয়া, জেলা জাসদ সভাপতি সাইদুল ইসলাম ডালিম, জেলা সেচ্ছাসেবক লীগের সাভাপতি রাসেল পারবেজ রাজা।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম দীপু, বরিশাল বিভাগীয় মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা মহিলা লীগ সভাপতি অর্পনা হালদার, পিরোজপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাহ পারভীন শানু, পিরোজপুর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মিনারা বেগম, জেলা মহিলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা হক, সাংগঠনিক সম্পাদক ঝুমুর দাস, লাল সবুজ উন্নয়ন সংঘ পিরোজপুর জেলা শাখার সভাপতি ওয়ালিদ শেখ সাগর, সাংগঠনিক সম্পাদক শাওন বকস প্রমুখ।
