ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মহিউদ্দিন মহারাজের খাদ্য সামগ্রী বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগকালীন জরুরী খাদ্য সহয়তা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৮ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহয়তা তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।
ভান্ডারিয়া শেখ কামাল পৌর অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেঁচে থাকতে বাংলাদেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। তিনি প্রতিটি বন্যা কবলিত মানুষের খোঁজখবর নিচ্ছেন। পর্যায়ক্রমে সরকারিভাবে ত্রাণ সামগ্রী আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এবং আমার পরিবার ভান্ডারিয়ার মানুষের সকল সুখে-দু:খে, বিপদ আপদে আপনাদের পাশে ছিলাম, এবারও আছি এবং ভবিষ্যতেও থাকবো। যতদিন বেঁচে থাকবো ততদিন এ এলাকার গরিব অসহায় মানুষের সেবা করেই যাবো।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী আফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলুসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
