ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নে তিন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মো. তাওহীদুল ইসলাম। এদিন তিনি ত্রাণ হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষকে চাল, ডাল, আলু, মুড়ি, টোস্ট সরবরাহ করেন। এসময় নাজিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একইসঙ্গে দেশের যেসব উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছে সেসব স্থানেও একযোগে বাংলাদেশ ছাত্রলীগের এই ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশে ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মো. তাওহীদুল ইসলাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যে কোনো দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। পর্যায়ক্রমে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সহযোগিতা পৌঁছানোর। আমাদের এ কার্যক্রম চলবে।
