Friday, May 31st, 2024
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মহিউদ্দিন মহারাজের খাদ্য সামগ্রী বিতরণ
জেলার কাউখালি উপজেলায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ। শুক্রবার দিনব্যাপী কাউখালি উপজেলার ৫টি ইউনিয়নের কয়েক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এদিন সকাল ১০টায় তিনি উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেন। দুপুর ১২টায় চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন। পরে তিনি কাউখালী সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে ঘুর্নিঝড়ে আশ্রয় নেওয়া মানুষদের তাড়িয়ে দিলেন মাদ্রাসার শিক্ষক !
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি আলিম মাদ্রাসায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ আশ্রয় নেওয়া ৪০ থেকে ৫০টি পরিবারকে ঝড়ের পরের দিন মাদ্রাসা থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ওই মাদ্রাসার সহকারি মৌলভী সাইদুর রহমান সাইদের বিরুদ্ধে। তিনি বন্যার পরের দিন সকালে এসে আশ্রয়নবাসীদের সাথে দুব্যবহার করে তাড়িয়ে দেন। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তারা মাওলানা সাইদুর রহমানের সঠিক বিচার দাবি করেছেন। আশ্রয়নবাসীদের অভিযোগ, ২৬ মে রাতে ঘূর্ণিঝড় রেমালের কারণে ঝাড়ো বাতাসসহ মুষলধারে বৃষ্টি আর বন্যার পানি বেড়ে যায়। এসময় নিরাপদ আশ্রয়ের জন্য রাতে স্থানীয় ৪০বিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নে তিন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মো. তাওহীদুল ইসলাম। এদিন তিনি ত্রাণ হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষকে চাল, ডাল, আলু, মুড়ি, টোস্ট সরবরাহ করেন। এসময় নাজিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একইসঙ্গে দেশের যেসব উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছে সেসব স্থানেও একযোগে বাংলাদেশ ছাত্রলীগের এই ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে বাংলাদেশে ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মো. তাওহীদুলবিস্তারিত পড়ুন
