স্বরূপকাঠীতে পুনরায় উপজেলা চেয়ারম্যান হলেন আব্দুল হক
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা নির্বাচনে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. আব্দুল হক (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস এম মুইদুল ইসলাম (মোটর সাইকেল প্রতীক) পেয়েছেন ৩৫ হাজার ৬৩২ ভোট।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে শফিকুর রহমান সুমন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তুলি মন্ডল নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের মোট ৮৯টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
Please follow and like us:
« কাউখালীতে আবারও আবু সাইদ মনু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ : গ্রেফতার-১ »
