প্রধান সূচি

মোড়েলগঞ্জে ট্রলার চালকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উপজেলার খাউলিয়া ব্রিজের সাথে ধাক্কা লেগে আঃ রাজ্জাক (৩৫) নামের এক ট্রালার চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নদী পথে ট্রলার চালিয়ে মোড়েলগঞ্জের সন্নাসি বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক উপজেলার ভাইজোড়া গ্রামের আঃ বারেকের ছেলে।

নিহত রাজ্জাকের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রাজ্জাক ট্রলার চালিয়ে মোড়েলগঞ্জ বাজার থেকে সন্নাসি বাজারে যাচ্ছিলেন। এক পর্যায়ে রাজ্জাক খাউলিয়া ব্রিজের কাছে পৌছালে ব্রিজের সাথে মাথায় ধাক্কা লেগে নদীতে পরে যায় সে। পরে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে রাজ্জাককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ শাহজালাল রাজ্জাককে মৃত ঘোষনা করেন। খাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজ্জাককে তার পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছেন। পারিবারিক কবর স্থানে তার দাফনের ব্যবস্থা করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial