প্রধান সূচি

পিরোজপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার : গ্রেফতার-৩

পিরোজপুরে নিজ বাসা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার চুরি যাওয়া ব্যক্তিগত ল্যাপটপ ৮ মাস পর উদ্ধার করেছে পিরোজপুর থানা পুলিশ। এসময় চুরির সাথে সম্পৃক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল- পিরোজপুর পৌর শহরের রাজারহাটের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান সোবহান খানের ছোট ছেলে চিহিৃত চোর আশিক খান হৃদয় (২৭), বাগেরহাট জেলার বাধাল বাজারের পরিতোষ কুমার দাসের ছেলে বিপ্লব কুমার দাস এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মৃত মনসুর মোল্লার ছেলে নয়ন মোল্লা। বৃহস্পতিবার বিকেলে বাধাল বাজার থেকে তাদের গ্রেফতা করা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন জানান, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম এর নির্দেশনায় তার (অতিরিক্ত পুলিশ সুপার) নেতৃত্বে এসআই সিদ্দিকসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার পাশর্^বর্তী বাগেরহাট জেলার বাধাল বাজার থেকে চুরি যাওয়া আ্যাপল ব্রান্ডের ল্যাপটপটি উদ্ধার করে। এসময় ২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, পিরোজপুরে কলেজ রোডস্থ খুমুরিয়া এলাকার প্রয়াত আওয়ামী লীগ (ন্যাপ) নেতা এডভোকেট আলী হায়দার খানের ছোট মেয়ে এবং প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বড় বোনের মেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ড. ঈশিতা হায়দারের ব্যক্তিগত ‘অ্যাপেল’ ব্রান্ডের ল্যাপটপটি গত বছরের ১৩ আগস্ট চুরি হয়। ওই ল্যাপটপে তার শিক্ষা জীবনের বিভিন্ন থিসিস পেপার ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সংরক্ষিত ছিল। এ বিষয়ে গত বছরের ১৭ আগস্ট পিরোজপুর সদর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
পুলিশ দীর্ঘদিন ধরে তদন্ত করে বৃহস্পতিবার (১৮/০৪/২০২৪) বিকেলে বাগেরহাটের বাধাল বাজারে অভিযান পরিচালনা করে চোরাই ল্যাপটপসহ ৩ জনকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন জানান, পিরোজপুরের চিহিৃত চোর হৃদয় উক্ত ল্যাপটপটি চুরি করে মাত্র ১০ হাজার টাকায় নয়নের কাছে বিক্রি করে এবং নয়ন বিপ্লব কুমারের কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করেছে মর্মে পুলিশের কাছে জানান। উক্ত চুরির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial