প্রধান সূচি

নাজিরপুরে সাবেক চেয়ারম্যানের বসতঘর আগুনে পুড়ে গেছে

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মালিখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুমন মন্ডল মিঠুর বাবার আমলের পাঁকা কাঠের তৈরী বসতঘরটি আগুনে পুড়ে গেছে। একই সাথে তার (মিঠু) বর্তমান বসবাাসের পাঁকা ভবনের কয়েকটি কক্ষও পুড়ে গেছে। এতে ৪০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার গভীর রাতে এ আগুনের ঘটনা ঘটে ঘটে। এ সময় সাবেক চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু ওই ঘরের পার্শ্ববর্তী দ্বিতীয় তলার বেডরুমে তার পরিবার নিয়ে ঘুমিয়েছিলেন।
এ বিষয়ে সুমন মন্ডল মিঠু জানান, বুধবার রাত আনুমানিক ২টার দিকে আমার বাবার আমলের প্রায় ৭০ বছরের পুরাতন পৈত্তিক বসতঘরে আগুন লাগে। এতে ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে, ঐ ঘর পুড়ে পার্শ্ববর্তী দোতলা ভবনের দ্বিতীয় তলায় আমার বেডরুমে আগুন লেগে যায়। আগুনের তাপে আমার স্ত্রীর ঘুম ভাঙ্গলে সে এবং আমার মেয়ে আমার হাত ধরে টেনে ভবন থেকে বের করে নেয়। ততক্ষণে আমাদের পুরাতন ঘরের মালামালসহ বসতঘরটি সম্পূর্ণ পুড়ে পাশ্ববর্তী পাকা ভবনের দ্বিতীয় তলায় আমার বেডরুমে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে রুমের জানালা, টিভি, ফ্রিজ, এসি এমনকি ছাদের পানির ট্যাংকি পর্যন্ত পুরে যায়। স্থানীয় লোকজন টের পেয়ে বের হলে আগুনের লেলিহান শিখার কাছে তারাও পরাস্থ হয়েছে। কেউই আগুন নেভাতে কাছে যেতে সাহস পায়নি।
কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন- কিভাবে বলবো। এখানে বৈদ্যুতিক শর্টসার্কিটের কোন সুযোগ নেই। তারপরেও কিভাবে আগুন লাগলো আমার বোধগম্য নয়।
এ বিষয়ে নাজিরপুর থানার অন্তর্ভুক্ত মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধ্বতন কর্তপক্ষকে অবগত করেছি। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
নাজিরপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মহিউদ্দীন জানান, অগ্নিকান্ডের ঘটনাস্থল থেকে আমরা খবর পেয়ে যোগাযোগ ব্যবস্থার দুরত্বের কারনে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসকে অবহিত করেছি। পরবর্তীতে খবর প্রদানকারী পুনরায় নিষেধ করলে কোন ইউনিটই অগ্নিকান্ডের ঘটনাস্থলে যায়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial