প্রধান সূচি

কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন : লাখ টাকা জরিমানা

পিরোজপুরের কাউখালী উপজেলায় কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলার নেছারাবাদ উপজেলার রাসেল বেপারি ও কাউখালীর ছোট বিড়ালজুড়ি গ্রামের রাব্বি হাওলাদার নামের দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বকাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না এলাকায় অভিযান চালিয়ে সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান এ অর্থদন্ড করেন।
জানা গেছে, সয়না রঘুনাথপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলেন ওই ব্যক্তিরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। পরে সরকারি আইন লঙ্ঘন করে নদী থেকে বালু উত্তোলনের দায়ে তাদেরকে ৫০ হাজার করে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial