প্রধান সূচি

পিরোজপুরে বসতঘরে আগুন দিল দুর্বৃত্তরা

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের পশ্চিম ডুমুরিতলা এলাকার সাহা বাড়িতে শুক্রবার গভীর রাতে তিনটি বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ঘরগুলো সম্পূর্ন ভস্মীভূত হয়ে গেছে। পশ্চিম ডুমুরিতলা গ্রামের সুকন্ঠ সাহা, দিপঙ্কর সাহা এবং বাসুদেব সাহার ঘরে এ আগুনের ঘটনা ঘটেছে।
পিরোজপুর আদালতের আইনজীবী সহকারী ভুক্তভুগী বাসুদেব সাহা বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে আমাদের ঘড়ের পিছনে আগুনের অস্তিত্ব টের পাই। এরপর আমরা পরিবারের লোকজন নিয়ে ঘরের বাইরে বের হয়ে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে এবং আগুন নিভানোর চেষ্টা করে। একই সময়ে আগুনে আমার পার্শ্ববর্তী সুকন্ঠ সাহা এবং দিপঙ্কর সাহার ঘর পুড়ে গেছে। এতেকরে আমাদের আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কারা আগুন লাগিয়েছে এটা আমরা ধারণা করতে পারছি না।
শনিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগীদের আর্থিক সহায়তা ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
এছাড়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ভুক্তভোগীদের আর্থিক সহায়তা দিয়েছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial