প্রধান সূচি

Saturday, February 10th, 2024

 

স্থানীয় নির্বাচনে হ্যাঁ বলুন

জাতীয় সংসদ নির্বাচন গেলো। এখন উপজেলা পরিষদ নির্বাচনের আলোচনা সামনে আসছে। যথারীতি আমাদের বিএনপি বন্ধুরা না না করছেন। আর আমার বার বার মনে পড়ছে ছক্কা সয়ফুর এবং কৃষক মোহাম্মদ সাদেকের কথা। দু’জনেই নির্বাচন পাগল মানুষ ছিলেন। নির্বাচনের খবর পেলেই তারা সেখানে হাজির হতেন। রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত অংশ নিয়েছিলেন তারা দুজনেই। তাদের নির্বাচনে অংশ নেয়াটা তখন ছিল নির্বাচনী জোকসের মত। সেসময় নির্বাচনের মত একটা জটিল বিষয়ের মধ্যে খানিকটা রসালো উপাদান ছিল ছক্কা সয়ফুর এবং কৃষক মোহাম্মদ সাদেককে। সারাদেশের মানুষের সঙ্গে কৃষক মোহাম্মদ সাদেককে আমিও চিনতাম। ঢাকায় এসে আলাদা করে চিনলাম ২০০১বিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মামলার রায় : বিদেশি হস্তক্ষেপ ও বিজ্ঞাপন প্রচারে অর্থের অপচয়

১ জানুয়ারি ২০২৪ বাংলাদেশের ঢাকাস্থ তিন নম্বর শ্রম আদালতের বিচারক শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শ্রমিকদের করা একটি মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং শ্রম আইনের দু’টি ধারায় মোট ৩০ হাজার টাকা করে জরিমানা করে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন বলে আদালত থেকে জানানো হয়। বাদী ও বিবাদী উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্কের সমান সুযোগ প্রদানসহ ১০ টি তারিখে শুনানির পর আদালত এ রায় প্রদান করেন। তাছাড়া, শ্রম আদালতের আপিল কোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিলেরও সুযোগ রয়েছে।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে বসতঘরে আগুন দিল দুর্বৃত্তরা

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের পশ্চিম ডুমুরিতলা এলাকার সাহা বাড়িতে শুক্রবার গভীর রাতে তিনটি বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ঘরগুলো সম্পূর্ন ভস্মীভূত হয়ে গেছে। পশ্চিম ডুমুরিতলা গ্রামের সুকন্ঠ সাহা, দিপঙ্কর সাহা এবং বাসুদেব সাহার ঘরে এ আগুনের ঘটনা ঘটেছে। পিরোজপুর আদালতের আইনজীবী সহকারী ভুক্তভুগী বাসুদেব সাহা বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে আমাদের ঘড়ের পিছনে আগুনের অস্তিত্ব টের পাই। এরপর আমরা পরিবারের লোকজন নিয়ে ঘরের বাইরে বের হয়ে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে এবং আগুন নিভানোর চেষ্টা করে। একই সময়ে আগুনে আমার পার্শ্ববর্তী সুকন্ঠ সাহা এবং দিপঙ্করবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে মাছ মারতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নাদিম (২৪) ও এমাম (২০) নামে দুই আপন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে ৮নং ওয়ার্ডের প্রাইমারি স্কুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় রিপন নামে জনৈক এক ব্যক্তি ওই জমি চাষ করতেন। তিনি ওই জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ইউপি সদস্য মো. মিজান বলেন, নাদিম এবং এমাম তারা দুইজনেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial