পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী শেখ বাদশাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এমডি লিয়াকত আলী শেখ বাদশাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পিরোজপুর পৌর শহরের শেখ বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
শেখ বাদশাকে বার্ধ্যজনিত কারনে বুধবার রাতে পিরোজপুরের নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে পিরোজপুর জেলায় অগ্রণী ভূমিকা পালন করেন। পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলার শ্রমজীবী ও সাধারণ মানুষের অত্যান্ত প্রিয় নেতা ছিলেন তিনি।
শেখ বাদশা’র মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এডভোকেট শ ম রেজাউল করিম গভীর শোক প্রকাশ করেছেন।
