প্রধান সূচি

Thursday, February 8th, 2024

 

পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে দুদকের মামলা

পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর শামসুন্নাহারের বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ ১২ হাজার ৫৪১ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুদকের পিরোজপুর কার্যালয়ে সহকারী পরিচালক আরিফ হোসেন বাদী মামলাটি করেন। মামলা সূত্রে জানা গেছে, শামসুন্নাহারের নিজ নামে ৮৬ লাখ ৮০ হাজার ৪৮৯ টাকার কেনা জমি ও ৭৯ লাখ ৯০ হাজার ১৬৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। তার ওই সম্পদের মধ্যে তিন লাখ টাকা দেনা রয়েছে। শামসুন্নাহার পিরোজপুর সদর সাব রেজিষ্ট্রি অফিস থেকে ২০২২ সালের ২৪ এপ্রিল ১৪৭৭ নম্বর দলিলে ১বিস্তারিত পড়ুন


পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী শেখ বাদশাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এমডি লিয়াকত আলী শেখ বাদশাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পিরোজপুর পৌর শহরের শেখ বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। শেখ বাদশাকে বার্ধ্যজনিত কারনে বুধবার রাতে পিরোজপুরের নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামেবিস্তারিত পড়ুন


মিয়ানমার ইস্যুতে বিএনপির বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনদৃষ্টি ভিন্ন খাতে নিতে মিয়ানমার সীমান্তে উত্তেজনার সৃষ্টি কিনা ভেবে দেখতে হবে। তিনি নানা ইঙ্গিত করে সরকারের সম্পৃক্ততার প্রশ্ন তুলে ধরে বলেন, কী ঘটতে যাচ্ছে? এর অন্তরালে কী আছে? বিদেশি রাষ্ট্রের কোন ইস্যুতে এধরনের মন্তব্য করে বিএনপি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, মিয়ানমারে যা ঘটছে তা তাদের নিজেদের মধ্যে ঘটছে। সে বিষয়ে বাংলাদেশকে জড়িয়ে যে মন্তব্য বিএনপি করেছে সেটা তাদের অপরিপক্ক কূটনৈতিক জ্ঞানের পরিচয় দিয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষবিস্তারিত পড়ুন


ছোট খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে পিরোজপুর সদরের ছোট খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা সাহা। সাংষ্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নুরুল আমিন শিকদার। অনুষ্ঠানে বিদ্যালয়ে সহকারী শিক্ষক নুসরাত বানু, তহমিনা আক্তার তন্নি, মানিক লাল, খাতুনে জান্নাত সালমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


নাজিরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় ১০ শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নাজিরপুর উপজেলার বরইতলা মোল্লা বাড়ির সামনে মোড় ঘুড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান এলাকার ইউপি সদস্য রেজোয়ান। নিহতরা হলেন, উপজেলার হোগলাবুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে মো. স্বাধীন শেখ (১৭) এবং পূর্ব বানিয়ারি গ্রামের মুকুল শেখের ছেলে মো. রহমত শেখ (১৭)। গুরুতর আহত তানজীম শেখ (১৭) তারাবুনিয়া গ্রামের শহীদুল শেখের ছেলে। বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার রায় জানান, বিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial