প্রধান সূচি

নাজিরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় ১০ শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নাজিরপুর উপজেলার বরইতলা মোল্লা বাড়ির সামনে মোড় ঘুড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান এলাকার ইউপি সদস্য রেজোয়ান।
নিহতরা হলেন, উপজেলার হোগলাবুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে মো. স্বাধীন শেখ (১৭) এবং পূর্ব বানিয়ারি গ্রামের মুকুল শেখের ছেলে মো. রহমত শেখ (১৭)। গুরুতর আহত তানজীম শেখ (১৭) তারাবুনিয়া গ্রামের শহীদুল শেখের ছেলে।
বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার রায় জানান, বিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকে শেষ দিনে এরা বিদ্যালয়ে আসার পর একটি মোটর সাইকেল নিয়ে ১০ শ্রেণির ওই তিন শিক্ষার্থী বড়ইবুনিয়া থেকে মাটিভাংগা যাচ্ছিল। পথে বরইতলা মোল্লা বাড়ির সামনের মোড় ঘুরতে গিয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাত লেগে দুর্ঘটনায় পরে তারা।
তাদেরকে উদ্ধার করে নাজিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জিনাত তাসনীম আহত স্বাধীন শেখ এবং মো. রহমত শেখকে মৃত ঘোষণা করেন। অপর আহত তানজীদ শেখ (১৭)কে গোপালগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়।
নাজিরপুর থানার ওসি শাহ আলম জানান, মোটর সাইকেলে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে তারা। ঘটনাস্থলেই স্বাধীন এবং রহমত মারা যায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial