মহিউদ্দীন মহারাজ এমপি নির্বাচিত হওয়ায় সমেদয়কাঠিতে মিলাদ ও দোয়া মোনাজাত
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে মহিউদ্দীন মহারাজ এমপি নির্বাচিত হওয়ায় নেছারাবাদে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমেদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগ ও সমেদয়কাঠি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান হুমাউন কবির বেপারি ওই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। বুধবার বিকেলে আসর নামাজবাদ সেহাংগল স্কুল মাঠে উক্ত দোয়ার আয়োজন করা হয়।
সমেদয়কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক হুমাউন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট নিখিল, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আজাদ তালুকদার।
ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. জসিম হাওলাদারের সঞ্চালনায় আরো বক্তব্যে রাখেন, ইউপি সদস্য রুবেল গাজী, মহিলা ইউপি সদস্য নাইমা আক্তার সুরমা প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, মহিউদ্দীন মহারাজ পিরোজপুর-২ আসনের জন্য আর্শিবাদ। তিনি এমপি নির্বাচিত হওয়ায় এ আসনের অবহেলিত নেছারাবাদ উপজেলাসহ অত্র ইউনিয়নে উন্নয়ন হবে। কারণ মহিউদ্দীন মহারাজ নিতে আসেনি তিনি আমাদের দিতে এসেছেন। মানুষ তা বোঝতে পেরে তাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। মহিউদ্দীন মহারাজ আমাদের ভালবাসার মান রাখতে গোটা উপজেলার রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন।
আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত সহ¯্রাধিক লোকের মাঝে তবারক বিতরণ করা হয়।
