Wednesday, January 17th, 2024
মহিউদ্দীন মহারাজ এমপি নির্বাচিত হওয়ায় সমেদয়কাঠিতে মিলাদ ও দোয়া মোনাজাত
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে মহিউদ্দীন মহারাজ এমপি নির্বাচিত হওয়ায় নেছারাবাদে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমেদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগ ও সমেদয়কাঠি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান হুমাউন কবির বেপারি ওই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। বুধবার বিকেলে আসর নামাজবাদ সেহাংগল স্কুল মাঠে উক্ত দোয়ার আয়োজন করা হয়। সমেদয়কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক হুমাউন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট নিখিল, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আজাদ তালুকদার। ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. জসিম হাওলাদারের সঞ্চালনায় আরো বক্তব্যে রাখেন, ইউপি সদস্য রুবেলবিস্তারিত পড়ুন
সামরিক শক্তিতে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
বিশ্বে সামরিক শক্তির দিক দিয়ে তিন থাপ এগিয়েছে বাংলাদেশ। চলতি বছর ১৪৫ দেশের মধ্যে ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৩ সালে এ অবস্থান ছিল ৪০তম। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। সম্প্রতি আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংক্রান্ত ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’ বা জিএফপি সূচিতে এ কথা জানানো হয়েছে। সেনার সংখ্যা, সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের মান ও পরিমাণ, উৎকর্ষ, সেনা সন্নিবেশের কৌশলগত অবস্থান এবং সংশ্লিষ্ট দেশের আর্থিক হাল বিশ্লেষণ করে প্রকাশিত হয়েছে ওই তালিকা। গ্লোবাল ফায়ার পাওয়ারের শক্তিমত্তার সূচক অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৫৪১৯।বিস্তারিত পড়ুন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে নিতে চান পিটার হাস
বাংলাদেশের রাজনীতির মাঠে সরব মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দু’দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কীভাবে এগিয়ে নেব তা নিয়ে আলোচনা করেছি।’ বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন পিটার হাস। সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ দেখা করার সুযোগ হয়েছে। ভবিষ্যতে আমাদের দুই পক্ষের সম্পর্কের কার্যক্রম নিয়ে আমরা কথা বলেছি। আমরা দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কীভাবে এগিয়ে নেব তা নিয়ে আলোচনা করেছি।’ পিটার হাস বলেন, ‘দুই পক্ষের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবংবিস্তারিত পড়ুন
শেখ হাসিনায় আস্থা ও নতুন মন্ত্রিসভায় প্রত্যাশা
বাংলাদেশ আওয়ামী লীগ টানা চারবার সরকার গঠন করল। পাঁচবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন বঙ্গবন্ধু কন্যা। ৭ জানুয়ারি ২০২৪ হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন সরকার নিয়ে কিছু কথা বলতে চাই। এখন পর্যন্ত মন্ত্রিসভার কলেবর ৩৬ জনের। ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। এর বাইরে মন্ত্রীর মর্যাদায় ৬ জন উপদেষ্টা, প্রধানমন্ত্রীর। এই যে আওয়ামী লীগের ওপর জনগণের আস্থা তা কি একদিনে হয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ক্ষমতাসীন রাজনৈতিক দল। দলটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম দল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিকবিস্তারিত পড়ুন
নির্বাচন পরবর্তী বিশ্ব গণমাধ্যমের প্রত্যাশা
কিছুদিন আগেই অনুষ্ঠিত হলো বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের সর্বত্রই এ মুহূর্তে নির্বাচন ও নবগঠিত সরকার কে কেন্দ্র করে চলছে মিশ্র আলোচনা। দেশের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এ নিয়ে আগ্রহের কমতি নেই, এ নিয়ে চলছে এ নিয়ে নানামুখী আলোচনা। প্রত্যেকেই যার যার মতো করে উপস্থাপন করে যাচ্ছে সংবাদ ও মতামত। যে যেভাবেই উপস্থাপন করুক না কেন আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু মূল আলোচ্য হলো বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঞ্চম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করা। যে যেভাবেই বিশ্লেষণ করুক নাবিস্তারিত পড়ুন
