প্রধান সূচি

স্বরূপকাঠিতে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের নির্বাচনী পথসভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ স্বরূপকাঠিতে নির্বাচনী পথসভা করেছেন। মঙ্গলবার বিকেলে সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বরূপকাঠী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন।
সভায় প্রার্থী মহিউদ্দিন মহারাজ বলেন, আমরা আওয়ামী লীগ এর রাজনীতি করি। জাতির জনক বঙ্গবন্ধু’র আদর্শকে লালন করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতিকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করি। জননেত্রী শেখ হাসিনা একটি সুন্দর অবাদ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে ঘোষণা দিয়েছেন আমি তা পালন করে চলছি। আমার আজকে বলতে দ্বিধা নেই যে, স্বরূপকাঠির মানুষ আমাকে যে ভালোবাসা দিয়ে এই মাঠ পরিপূর্ন করে গোটা এলাকায় মুখরিত করেছেন তাদের প্রতি আমি, আমার পরিবারসহ আওয়ামী লীগের স্বরূপকাঠি উপজেলার ৭০ ভাগ নেতৃবৃন্দ চির কৃতজ্ঞ থাকবে।
তিনি বলেন, আপনাদের এই পরিশ্রমের মূল্য আমি দিতে পারবো না। তবে এমপি নির্বাচিত হলে ৫ বছর আপনাদের সেবা করে আমি তা শোধ করার চেষ্টা করব বলে ওয়াদা করছি। তবে আমি ঘোষণা করছি আমার বাড়ি ভান্ডারিয়া হলেও স্বরূপকাঠি হবে আমার প্রধান আবাস ভূমি। আমার ভোটও এই উপজেলায় নিয়ে আসবো। আগামী ৭ তারিখ আপনারা স্বতর্ফূতভাবে কেন্দ্রে গিয়ে ঈগল মার্কায় ভোট প্রধান করবেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখর কুমার সিকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার, সোহাগদল ইউনিয়ন পরিষদের চেযারম্যান আব্দুর রশিদ, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার। স্বরূপকাঠি পৌরসভার প্যানেল মেয়র মো. নুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial