Tuesday, January 2nd, 2024
স্বরূপকাঠিতে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের নির্বাচনী পথসভা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ স্বরূপকাঠিতে নির্বাচনী পথসভা করেছেন। মঙ্গলবার বিকেলে সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বরূপকাঠী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন। সভায় প্রার্থী মহিউদ্দিন মহারাজ বলেন, আমরা আওয়ামী লীগ এর রাজনীতি করি। জাতির জনক বঙ্গবন্ধু’র আদর্শকে লালন করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতিকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করি। জননেত্রী শেখ হাসিনা একটি সুন্দর অবাদ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর বিরেদ্ধে গুজবে ঠাসা নেট দুনিয়া
নির্বাচনকে কেন্দ্র করে গত তিন মাসে সর্বোচ্চ ৫৬টি গুজব ছড়ানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে। আর এ কাজে ব্যবহার করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্ম। যদিও এ প্রতিষ্ঠান দুটি নির্বাচনি গুজব ঠেকাতে মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল। রিউমর স্ক্যানার প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের মাসভিত্তিক ফ্যাক্টচেক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সংখ্যার দিক থেকে ডিসেম্বরে ২১৫টি, নভেম্বরে ১৭৫টি, অক্টোবরে ২১০টিসহ মোট ৬০০টি গুজবের ঘটনা চিহ্নিত করা গেছে। যদিও ফেসবুক কর্তৃপক্ষ গত ডিসেম্বরে জানায়, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর নির্বাচন সংক্রান্ত মিথ্যা কিংবা উসকানিমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে তাদের ৪০বিস্তারিত পড়ুন
বিএনপি: জিয়ায় উৎপত্তি, খালেদায় বিকাশ, তারেকে বিনাশ
একেবারে গোল্ডফিশ না হলেও অনেকটা ভুলোমনা বাঙালি জাতি অসাংবিধানিক ও অবৈধ শক্তির পকেটে জন্ম নেয়া কিংস পার্টি বিএনপির ইতিহাস ভুলে গেছে। দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক সংবিধান লংঘনকারী ও অসাংবিধানিক শাসক হিসেবে ঘোষিত জিয়ার কারফিউ গণতন্ত্রের কথা আমরা ভুলে গেলেও ইতিহাসে সঠিকভাবেই লিপিবদ্ধ আছে। সামরিক শাসক জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তা পাকাপোক্ত করতে কখনো বন্দুকের নলকে ব্যবহার করেছেন,কখনো ৭১ এর পরাজিত শক্তিকে ব্যবহার করেছেন। সর্বশেষ সামরিক শাসকের উর্দি খুলে পুরোদমে রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেছেন তিনি। আর রাজনীতিবিদ হলে তো দরকার একটি রাজনৈতিক দলের,সেজন্যই সামরিক ছায়াতলে গড়ে তুলেছিলেন বিএনপিবিস্তারিত পড়ুন
ড. ইউনুসের বিরুদ্ধে রায় প্রমাণ করে বিচারবিভাগ স্বাধীন
শ্রম আইন লঙ্ঘনের দায়ে সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আনীত অভিযোগের শক্ত ভিত্তি আছে। রায়ের বিরুদ্ধে তার উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে। শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগে নিয়ে আদালত ড. ইউনুসের বিরুদ্ধে যে রায় প্রদান করেছেন সেটি বাংলাদেশের আইন শাসনের আরেকটি জ্বলন্ত দৃষ্টান্ত বলে মনে করেছেন বক্তারা। মঙ্গলবার ক্যাম্পেইন এডভোকেসি প্রোগ্রাম (ক্যাপ) এর তত্ত্বাবধায়নে ‘একজন ড. মুহাম্মদ ইউনুস’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। সেমিনারে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈন উদ্দিন এবং একাত্তর টেলিভিশনের বার্তা প্রধানবিস্তারিত পড়ুন
গার্মেন্টস শিল্প ধ্বংস করতে শ্রমিক নিয়ে গণমাধ্যমে ‘গুজব’
‘সংসার চালাতে না পেরে যৌনকর্মের পথ বেছে নিচ্ছেন পোশাক শ্রমিকরা’ – ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে এমন প্রতিবেদনের তীব্র সমালোচনা ও প্রতিবাদ করেছেন পোশাক খাত সংশ্লিষ্টরা। একই সঙ্গে মনগড়া প্রতিবেদনে প্রত্যাহার এবং প্রতিবেদন প্রকাশ করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। পোশাক শ্রমিকদের নিয়ে মনগড়া প্রতিবেদন প্রকাশ করায় মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করেছে সাতটি শ্রমিক ফেডারেশন। শ্রমিকদের পক্ষ থেকে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বাংলাদেশের পোশাক শ্রমিককে নিয়ে সম্প্রতি লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত সংবাদ ‘ উইম্যান মেকিং ক্রিস্টমাস জাম্পারস ফর ইউকে টার্নস টুবিস্তারিত পড়ুন
