পিরোজপুরে নারীর ক্ষমতায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে উঠান বৈঠক
পিরোজপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সেবাসমূহ অবহিতকরণ, নারীর ক্ষমতায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পিরোজপুর মহিলা বিষয়ক অধিদপ্তর ও আত্ম-সাহায্য কর্মসূচি (এসএইচপি) পিরোজপুর এর যৌথ আয়োজনে (এসএইচপি) এর নিজস্ব কার্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসএইচপি এর নির্বাহী পরিচালক হাসনেয়ারা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জাতীয় মহিলা সংস্থা’র সাবেক চেয়ারম্যান কাজি রুহিয়া বেগম হাসি, পিরোজপুর মহিলা শ্রমিক লীগের আহবায়ক অর্পনা হালদার।
Please follow and like us:
« বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাবান নারীর তালিকায় শেখ হাসিনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নির্বাচনী সমঝোতায় আ.লীগ-জাপা »
